1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানব বন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানব বন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পটুয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানব বন্ধন

আবদুল আলীম খান (আকাশ) পটুয়াখালী 
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৬ বার পঠিত
Spread the love

আবদুল আলীম খান (আকাশ) পটুয়াখালী 

পটুয়াখালীর বাউফল উপজেলার দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান খান রিয়াদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে পটুয়াখালীতে সাংবাদিকদের মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের সদর রোডে ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা থেকে অনতিবিলম্বে মামলার বাদী মাদক সেবনের ছবি ভাইরাল হওয়ায় কশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালাউদ্দিন পিকুর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনগত পদক্ষেফ গ্রহনের দাবী করা হয়। একজন জনপ্রতিনিধি কোন অবস্থাতেই মাদকাসক্ত হতে পারে না। সালাউদ্দিন পিকু ক্ষমতাশীন আওয়ামীলীগের রাজনৈতিক আ¤্রয় নিয়ে সাংবাদিক সমাজের সাথে সরকারের দূরত্ব বাড়াতেই সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বলে দাবী করেন সাংবাদিক নেতারা।
প্রতিবাদ সভায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথীর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সহ সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য সাইদুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি দৈনিক যুগান্তর পত্রিকায় কেশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালাউদ্দিন পিকুর বিরুদ্ধে মদপানের ছবি ভাইরাল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে গত ৩১ জানুয়ারি সাংবাদিক আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক ভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চেয়ারম্যান সালাউদ্দিন পিকু।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন