1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১২ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব গোলাম রহমান, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া এবং পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. সোহরাব হোসেন।

এসময় বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদ মুক্ত হলেও সাংবাদিকরা এখনো এদেশে নিরাপদ নয়।

প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের উপর আঘাত করা। তাই এই হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তারা।

এছাড়া খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবেও বলেও জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন