1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার

আবদুল আলীম খান (আকাশ) পটুয়াখালী
  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৪ বার পঠিত
Spread the love

আবদুল আলীম খান (আকাশ) পটুয়াখালী

পটুয়াখালী সেতুর টোল পয়েন্ট থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি মনির হোসেন প্যাদা ও ইউসুফ কাজীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
 ২২ ফেব্রুয়ারি বুধবার ভোর সাড়ে চারটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি টিম তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া এলাকায়।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর একেএম আজমল হুদা জানান, গতরাতে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা ‘আল মামুন’ যাত্রীবাহী বাসে ওই দুই মাদককারবারি আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর সম্বিত রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পটুয়াখালী সেতুর টোল পয়েন্টে অবস্থান নেয়।
 বাসটি ঘটনাস্থলে পৌঁছলে মনির হোসেন প্যাদা ও ইউসুফ কাজীর সাথে থাকা দুটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে ভিতর থেকে পাঁচ কেজি করে মোট ১০ কেজি গাজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাজার বাজার মূল্য চার লাখ টাকা।
ডিবি ওসি আরো জানান, আটক দুই ব্যক্তি চিহ্নিত কারবারি। এরা পটুয়াখালী খুচরা গাজা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। মনির হোসেন প্যাদার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে যা বিচারাধীন রয়েছে। আজকের গাজা উদ্ধারের ঘটনায় পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
গ্রেফতারকৃত দুই মাদককারবারি মনির হোসেন প্যাদা আমতলি উপজেলার আঠারোগাছিয়া এলাকার মৃত সত্তার প্যাদার ছেলে এবং ইউসুফ কাজী একই এলাকার মৃত কাশেম কাজীর ছেলে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন