1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীর কলাপাড়ায় গুনী শিক্ষক নির্বাচনে অনিয়ম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীর কলাপাড়ায় গুনী শিক্ষক নির্বাচনে অনিয়ম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় গুনী শিক্ষক নির্বাচনে অনিয়ম

পটুয়াখালী প্রতিনিধি ॥
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি ॥

পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা প্রথমিক শিক্ষা অফিসের গুনী শিক্ষক নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। এমন অভিযোগের সাথে দ্বিমত পোষন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তবে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রেরিত তালিকাকে মূল্যায়িত করার কথা জানান কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জাতি গঠনে অবদানের স্বীকৃত স্বরূপ সম্মাননা প্রদানের মাধ্যমে শিক্ষকদের উৎসাহিত ও অনুপ্রানিত করতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ এ গুনী শিক্ষক পদক প্রদানের উদ্যোগ নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বাছাই প্রক্রিয়া হিসাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সকল শিক্ষকদের বিষয়টি অবহিত করবে। তাদের কাছ থেকে আবেদনের প্রেরিক্ষিতে একটি তালিকা প্রনয়ের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য ডাকবেন। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহন করে উপজেলা শিক্ষা অফিস একজন প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষকসহ মোট দুইজন গুনী শিক্ষকের নাম মনোনায়ন করে জেলা কার্যালয়ে প্ররন করবেন। পরবর্তীতে জেলা অফিস মূল্যায়িত করে বিভাগীয় কার্যালয়ে প্রেরন করবেন। নির্বাচিত প্রতিজন গুনী শিক্ষক সম্মাননা হিসাবে দুই লক্ষ টাকা, ক্রেস্ট এবং সনদ প্রদান করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রথমিক শিক্ষক জানান, কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সকল শিক্ষকদের বিষয়টি অবহিত করেনি। সাক্ষাৎকার গ্রহন ছাড়াই দুইজন শিক্ষকের নাম জেলা অফিসে প্রেরন করেছেন। এক্ষেত্রে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা বেগমের ইচ্ছা মূল্যায়িত করেছেন।একজন প্রধান শিক্ষকের মাধ্যমে তিনি পরিচালিত হচ্ছেন বলে তারা দাবী করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগমকে মুঠো ফোনে কল দিলে জেলায় মিটিংয়ে রয়েছেন পরে কথা বলবেন। এরপর একাধিকবার ফোন দেয়া হলেও কল রিসিভ করেননি। এক সময় মুঠোফোন বন্ধ করে রাখেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দু’জন শিক্ষকের নামের তালিকা আমার কাছে পাঠানো হলে আমি আনুমোদন দিয়েছি। গুনী শিক্ষক বাছাইয়ে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা না হলে এর বিরুদ্ধে ব্যবস্থা প্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন