
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী’র দুমকিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পন করেন।
মঙ্গল বার (৫আগষ্ট) সকাল ৯টায় দুমকি উপজেলায় ২জন জুলাই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক ও দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।