1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীর দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ঈদ সামগ্রী বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীর দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ঈদ সামগ্রী বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পটুয়াখালীর দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ঈদ সামগ্রী বিতরন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে প্রতি বছরের ন্যায় গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন ফেয়ার ইউনাইটেড গ্রুপ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপার মার্কেট চত্বরে এ উপহার সামগ্রী বিতরণ করেন ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু ।

এসময় ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১কেজি মুসুরি ডাল, ১লিটার সোয়াবিন তৈল, ৩কেজি আলু, ১কেজি পিঁয়াজ, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট(১০০গ্রাম)দুধ, ১কেজি চিনি, সাবান প্রদান করা হয়। এছাড়াও ৩ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে
জানা গেছে, মাসুদ আল মামুন বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় ১ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী এবং ৩ শতাধিক পরিবারকে নগদ অর্থ বিতরণের রয়েছে তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দুমকি আপতুন নেছা খাতুন (একে)মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এছহাক আলী সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী আংগারিয়া ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ মাও, সগির, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক, জসীম উদ্দিন, দুমকী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার, জাতীয়তাবাদী কৃষকদল দুমকি উপজেলা শাখার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন