
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে অপারেশন ডেভিল হান্টে দু‘আ‘লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার গভীর রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি উত্তর মুরাদিয়া গ্রামের বাড়ি থেকে ইউসুফ মোল্লা
(৬৫) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরগরবদি ফেরীঘাট এলাকা থেকে ইউ: আ‘লীগের সদস্য মো: নুরুল ইসলাম (৭০)কে সাড়াসি অভিযানে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুরের মামলায় আজ শনিবার দুপুর ১২টায় কোর্টে চালান দেয়া হয়েছে। ইউসুফ মোল্লা বোর্ড অফিস বাজারের একজন ব্যবসায়ী ও নুরুল ইসলাম নুরু কৃষিজীবি। আওয়ালীগের রাজনীতিতে জড়িত থাকার কারণেই তাদের গ্রেফতার করা হয় বলে দাবি তাদের পরিবারের সদস্যদের।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করে বলেন, অভিযান চলমান রয়েছে।