1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা স্বীকৃতি পান তাদের অনন্য সাফল্যের জন্য।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।

 

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৫০ থেকে জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, কলেজ ব্যাগ, সনদপত্র এবং ফুল তুলে দেওয়া হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের গর্বিত অভিভাবকরাও। এছাড়াও জেলার গুণীজন, শিক্ষক, সাংবাদিক ও সমাজসেবকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই সাফল্য শুধু পরিবারের নয়, গোটা জেলার গর্ব। তারা যেন আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সেই প্রত্যাশা করি।”

 

সভাপতি বলেন, পটুয়াখালীর শিক্ষার্থীরা যাতে উৎসাহ পায় এবং ভবিষ্যতে আরও ভালো করে, সে লক্ষ্যেই এ ধরনের আয়োজন। এ কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চালু থাকবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন