1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী জেলায় জন্মমৃত্যু নিবন্ধনে বিশেষ অবদানে সম্মামনা পুরুস্কার পেলো টিয়াখালী ইউনিয়ন পরিষদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী জেলায় জন্মমৃত্যু নিবন্ধনে বিশেষ অবদানে সম্মামনা পুরুস্কার পেলো টিয়াখালী ইউনিয়ন পরিষদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী জেলায় জন্মমৃত্যু নিবন্ধনে বিশেষ অবদানে সম্মামনা পুরুস্কার পেলো টিয়াখালী ইউনিয়ন পরিষদ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালী জেলায় জন্মমৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ দ্বিতীয় স্থান অধিকার করে জেলার ৭২টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভার মধ্যে। শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন টিয়াখালী ইউনিয়ন পরিষদে।
রবিবার (২০ অক্টোবর) পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর কাছ থেকে এ সম্মমনা পুরুস্কার গ্রহন করেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এম এ জলিল তালুকদার। এসময় ডিডিএলজি (উপসচিব) জুয়েল রানা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম সহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
টিয়াখালী ইউনিয়ন পরিষদ জন্মমৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখার জন্য পটুয়াখালী জেলার ৭২টি ইউনিয়ন পরিষদ ও ০৫ টি পৌরসভার মধ্যে টিয়াখালী ইউনিয়ন পরিষদ দ্বিতীয় স্থানের সম্মামনা পুরুস্কার পাওয়ায় ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা বলেন, ইউনিয়ন সচিব, গ্রাম-পুলিশ, ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যদের কর্মতৎপরতা ও টিয়াখালীর জনগনের সচেতনতায় শতভাগ নিবন্ধন হয়েছে।অভিনন্দন জানান তিনি এ প্রাপ্তীর সফলতায়।টিয়াখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল রব বলেন, সকল কিছু সম্ভব হয়েছে জনগনের সচেতনতায়। চেয়ারম্যান, সচিব, মেম্বর, চৌকিদার গ্রাম পুলিশদের তৎপরতায় এ সাফল্য।
সচিব জলিল তালুকদার বলেন, টিয়াখালীর জনগন খুবই সচেতন। শতভাগ জন্মমৃত্যু নিবন্ধন সম্পন্ন হওয়ায় সচেতন টিয়াখালী ইউনিয়নের সকল সচেতন জনগনকে নিরন্তর শুভেচ্ছা জানান।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন