
আগামী ২ রা জুলাই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে যোগদান ও সফল করতে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটুর নেতৃত্বে বাউফলে র্যালী ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সারে ৫ টায় মিছিলটি বাউফল পৌর শহরের গোলাবাড়ি হয়ে ভিবিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের হশে গোলাবাড়ি টেম্পু ষ্টান্ড গিয়ে মিছিল শেষ হয়।
এরপর আলোচনা সভায় কৃষিবিদ মিজানুর রহমান লিটু বলেন আগামী ২রা জুলাই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্মেলনে যোগদান ও সফল করতে বাউফল উপজেলা বিএনপির সকলকে আহবান জানান।