1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী দুমকিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীতীরের সন্তোষদি এলাকায় অবৈধভাবে স্থাপিত ‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। রবিবার দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করেন।

প্রশাসন জানায়, খাস জমি ও ফসলি জমিতে অবৈধভাবে নির্মিত চিমনি ও চুল্লিসহ ইটভাটার পুরো স্থাপনাই ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের দল পানি ছিটিয়ে কাঁচা ইট নষ্ট করে দেয়। পরিবেশ বিধিমালা না মেনে দীর্ঘদিন ধরে ইট উৎপাদন ও বেচাকেনার অভিযোগ ছিল ভাটাটির বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর একই ইটভাটায় অভিযান চালাতে গেলে ভাটার মালিক ও শ্রমিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়ের নেতৃত্বাধীন টিমের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও স্ক্যাভেটর চালককে মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তখন অভিযানের মাঝপথে কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা।

স্থানীয় সূত্র জানায়, আংশিক উচ্ছেদের পরও ভাটা মালিকরা পুনরায় অবৈধভাবে ভাটা চালু করে ইট উৎপাদন ও বিক্রি অব্যাহত রাখে। বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসন আবার অভিযান পরিচালনা করে পুরো ইটভাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়।

প্রশাসন বলেছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন