1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে কমিটি গঠন উপলক্ষ্যে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে কমিটি গঠন উপলক্ষ্যে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী দুমকিতে কমিটি গঠন উপলক্ষ্যে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি:

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে লেবুখালী ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এই সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার, ৬ নভেম্বর বিকাল বেলায় আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মে. জে. (অব.) আব্দুল ওহাব মিনার, যিনি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী ১ আসনের মনোনীত প্রার্থী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
বেনজির এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। জনগণের কাছে ক্ষমতা দেখানো যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ কামাল হোসেন, এবি পার্টি, পটুয়াখালী জেলার সদস্য সচিব। তিনি স্থানীয় রাজনীতিতে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করেন।

এছাড়াও, সভায় সভাপতিত্ব করেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), পটুয়াখালী জেলার আহ্বায়ক প্রফেসর ড. এ এম এম ইকবাল হোসেন।

সভায় বক্তারা এবি পার্টির লেবুখালী ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জনগণের প্রতিশ্রুতির রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এবি পার্টির প্রধান লক্ষ্য। বক্তারা উপস্থিত কর্মীদের প্রতি এই লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন