1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে চরের মাটি কাটাকালে ট্রলারসহ ৫শ্রমিক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে চরের মাটি কাটাকালে ট্রলারসহ ৫শ্রমিক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী দুমকিতে চরের মাটি কাটাকালে ট্রলারসহ ৫শ্রমিক আটক

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি॥

পটুয়াখালীর পায়রা নদীর তীরবর্তি চরের মাটি কাটার সময় ট্রলারসহ চার শ্রমিককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে, নাসির হাওলাদার (৩৫), নুর হোসেন (২৯), আবুল বাসার (৪০), আবদুস ছালাম (৪৫), মো: সহিদুল (৪০) সর্ব সং নায়ঙ্গল, উপজেলা বাকেরগঞ্জ, জেলা বরিশাল। শুক্রবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীর চরাঞ্চল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালীদের নির্দেশে শ্রমিকরা ট্রলারে করে চর থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে পাশর্^বর্তি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার ও মাটি কাটার সরঞ্জামসহ ৫জনকে আটক করে পুলিশ। তবে মাটি কাটার মূল হোতা পালিয়ে গেছে বলে জানা গেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, এ ঘটনায় আটক শ্রমিকদের বিরুদ্ধে খনিজ সম্পদ ও পরিবেশ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।নদীর চর থেকে অবৈধ মাটি কাটায় ভাঙ্গনসহ পরিবেশের বড় ধরনের ক্ষতি হচ্ছে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি চরাঞ্চল থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এতে কৃষিজমি ও জনবসতিপূর্ণ এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন