1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে চিকিৎসক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে চিকিৎসক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী দুমকিতে চিকিৎসক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৬৭ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে এএসও টাইটর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ ওঠেছে।

 

উপজেলা শহরের হাসপাতাল রোড এলাকার নিউ লাইফ ডিজিটাল মেডিকেল সার্ভিসেস‘র এর পরিচালক ডা. জিএম এনামুল হক মোবাইল ফোনে অভিযোগকারী দুমকি গ্রামের মৃত মানিক মৃধার স্ত্রী সকিনা বেগমকে মোবাইল ফোনে হুমকি প্রদান করেছেন। ডা. এনামুলের দম্ভোক্তিসহ হুমকির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং প্রতিবেদকের হাতে এসেছে। অডিও ক্লিপটিতে ডা. এনামুলকে বলতে শোনা যায়, ওই অভিযোগে কিছুই হবে না। তার শশুর বরিশাল ড্যাব নেতা তিনি এ বিভাগীয় পরিচালক এবং সিভিল সার্জনসহ সবাইকে চালায়। আমার কিছুই করতে পারবিনা। সুতরাং অভিযোগ তুলে না নিলে তোদের দেখে নেব। এঘটনায় ভীত সন্ত্রস্ত সখিনা বেগম অভিযুক্ত ডা. এনামুল দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসকের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার দুমকি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। (দুমকি থানার ডায়েরী নং ১০২১. তারিখ-২৪/৭/২৫) ডায়েরীতে উল্লেখ করেন, সখিনা বেগম তার ৬বছরের অসুস্থ নাতনীকে ডা. এনামুল হকের নিজস্ব মালিকানা নিউ লাইফ ডিজিটাল মেডিকেল সার্ভিসেস‘র নামের হাসপাতালে টেস্ট এর জন্য নিয়ে গেলে ভুল টেস্ট রিপোর্ট দেয়। যা পরবর্তিতে বরিশালের জাহানারা ক্লিনিকে পুন:রায় পরীক্ষা করানোর পর নিশ্চিৎ হয়। এমন আর্থিক ও মানষিক হয়রানীর প্রতিকার চেয়ে অভিযুক্ত ডা. জিএম এনামুল হকের বিরুদ্ধে পটুয়াখালী সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ০১৭৬৫২৭৫৫০৪ নন্বর ফোন থেকে দেখে নেওয়ার হুমকি দেন।

অভিযুক্ত উপজেলা হাসপাতালের আরএমও ডা. জিএম এনামুল হকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ সরকারি চাকুরির বাইরে এবং সরকারি হাসপাতালের পাশেই প্রাইভেট হাসপাতাল ব্যবসার অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালের রুগীদের নিজ মালিকানার নিউ লাইফে পাঠানোর অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে, ডা. এনামুল এর বক্তব্য জন্য মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন