1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রম ত্বরান্বিতকরণে সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রম ত্বরান্বিতকরণে সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী দুমকিতে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রম ত্বরান্বিতকরণে সভা

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রম আরও দ্রুত ও সহজ করতে উপজেলা পর্যায়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজ মো. এজাজুল হকের সভাপতিত্বে সভায় রেজিস্ট্রেশন সেবায় জটিলতা কমানো, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

সভায় সমাজসেবা অফিসার মো. অলিউল ইসলাম জন্ম-মৃত্যু নিবন্ধনে তথ্যপ্রবাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল-আমীন ব্যাংকিং সেবা ও রেজিস্ট্রেশন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নিপা বেগম মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানের ওপর জোর দেন।

জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির প্রস্তাব করেন। এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির স্থানীয় উদ্যোগগুলো সমন্বিতভাবে বাস্তবায়নের আহ্বান জানান। অধ্যক্ষ মো. জামাল হোসেন, বিএনপি সভাপতি মো. খলিলুর রহমান, জামায়াত আমীর মো. আলতাফ হোসেন, গণঅধিকার পরিষদের নাসির উদ্দিন জুয়েল ও আঙারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সোহরাবসহ অন্যান্য বক্তারা দ্রুত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মিডিয়া প্রতিনিধি সাইদুর রহমান খান, আবুল হোসেন ও মো. জসিম উদ্দিন রেজিস্ট্রেশন কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন।

সভা শেষে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ গৃহীত হয়।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন