1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীর দুমকিতে পুলিশ কর্মকর্তার (ওসি) বাসায় চুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীর দুমকিতে পুলিশ কর্মকর্তার (ওসি) বাসায় চুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে পুলিশ কর্মকর্তার (ওসি) বাসায় চুরি

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকি থানা ভবন সংলগ্ন পুলিশ কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র গেটের তালা ভেঙ্গে বাসায় ঢুকে আলমিরা ও ওয়ার ড্রপ ভেঙ্গে নগদ টাকা ২৫হাজার ও চারভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
গতবুধবার (১৩ আগস্ট) দুপুরে দুমকি থানার সাবেক (ওসি)শাহনেওয়াজ’র ৫তলা ভবনে এ দুঃসাহসিক চুুরি সংঘটিত হয়েছে।  সিলেট রেঞ্জের কর্মরত পুলিশ কর্মকর্তা মোঃ শাহনেয়াজের স্ত্রী গৃহকত্রী শাহনাজ বেগম জানান, ৫/৬দিন আগে থানা ভবনের পাচিল ঘেষা তার ৫তলা ভবনের চতুর্থ তলার বাসাটি তালাবদ্ধ রেখে তারা স্বপরিবার ঢাকা যান। বুধবার সকালে দুমকি এসে বাসার দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে আলমারী ও ওয়ারড্রপ ভাঙ্গা, মালামাল ওলট-পালট দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন। ওই ভবনের পাশ্ববর্তী ফ্লাটের ভাড়াটিয়াদের ডাকাডাকি করলেও ৩য় তলায় বসবাসরত ভাড়াটিয়াদের বাহির থেকে দরজা আটকে দেয়া হয়। চোরচক্র বাসার আলমীরা ও ওয়ারড্রপ ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা ও  চার ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে।
এদিকে থানা ভবনের আশপাশে এভাবে চুরির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
এ বিষয়ে দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান,  তিনি অফিসের কাজে বাইরে আছেন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন