1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী দুমকিতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি॥ 
  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি॥ 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে দুমকি উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মো. সজল মোর্শেদ আলম, পটুয়াখালী পুলিশ সুপার জনাব আবু ইউসুফ এবং বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব ফরিদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বক্তারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব, আইনগত দিক ও নির্বাচনকালীন আচরণবিধি নিয়ে দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণ কর্মশালায় দুমকি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালায় সঞ্চালনা করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফরিদা সুলতানা। কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, দুমকি, পটুয়াখালী।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন