1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে বিএনপি নেতাকর্মীদের সাথে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে বিএনপি নেতাকর্মীদের সাথে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী দুমকিতে বিএনপি নেতাকর্মীদের সাথে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময়

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। ২২ নবেম্বর শনিবার বিকেলে দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নে,নলদোয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, আয়োজিত এ সভায় তিনি বলেন, “ভারতের তাবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিলো ১৬ বছর, ছাত্রদের সাথে আমরা নেমে আওয়ামী লীগকে তাড়িয়েছি। আগামীতে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়বো।এখন ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি প্রস্তুত। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনপি।”
তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না), দুমকী উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার,

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ খান, ও সাবেক কৃষক দলের সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রদের সদস্য সচিব মোঃ সুমন শরীফ,

সভায় সভাপতিত্ব করবেন দুমকি উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু।

সঞ্চালনা করেন সাবেক সভাপতি, পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি ও সদস্য, দুমকী উপজেলা বিএনপি মোঃ আনোয়ার হোসেন ফরাজী।

মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন