1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে মসজিদ কমিটি নিয়ে বিরোধ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে মসজিদ কমিটি নিয়ে বিরোধ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী দুমকিতে মসজিদ কমিটি নিয়ে বিরোধ

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বায়তুল ওয়াজেদ জামে মসজিদে সভাপতি আবদুর রব হাওলাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় মুসল্লিরা।
অভিযোগে বলা হয়, তিনি মসজিদের ১০-১২টি গাছ  ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন এবং জমির হিসাব দেননি। এছাড়া বিদেশি অর্থায়নে মসজিদ পাকাকরণের পরও মুসল্লিদের কাছ থেকে ৫, ১০ ও ১৫ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। কাজের মান খারাপ হওয়ায় দেয়ালে ফাটল ও পলেস্তারা খসে পড়েছে। এছাড়া পাঁচ মাস ধরে স্থায়ী ইমাম নেই। ওয়াক্তের নামাজও নিয়মিতভাবে আদায় হচ্ছে না।
তবে সভাপতি অভিযোগ অস্বীকার করে বলেন, দাদার নামে জমি দান করে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। উন্নয়নের জন্য গাছ বিক্রি করা হয়েছে এবং জমির হিসাবও রয়েছে। একটি মহল তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। বিদেশি সংস্থার মসজিদ আনতে তিন লাখ টাকা জমা দিতে হয়েছে এবং মুসল্লিদের কাছ থেকে প্রায় এক লাখ টাকা দান পাওয়া গেছে।
মুসল্লিরা নতুন কমিটি গঠন, স্থায়ী ইমাম নিয়োগ, মসজিদ সংস্কার এবং গাছ ও জমির সঠিক হিসাব প্রদানের দাবি জানিয়েছেন। সভাপতি জানিয়েছেন, শিগগির মুসল্লিদের মতামত নিয়ে নতুন কমিটি গঠন ও হিসাব উপস্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন