1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে মুদি দোকানে চুরি: আটক চোর ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার চেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে মুদি দোকানে চুরি: আটক চোর ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার চেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী দুমকিতে মুদি দোকানে চুরি: আটক চোর ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার চেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৯ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে এক মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে জনতার হাতে আটক রমজান মল্লিক (১৫) নামের এক কিশোর চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে তাকে ছাড়িয়ে নিতে সদ্য বহিষ্কৃত উপজেলা ছাত্রদল আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার তার অনুসারীদের নিয়ে চেষ্টা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকানে ঢুকে নগদ টাকা চুরি করার সময় স্থানীয়রা রমজানকে হাতেনাতে ধরে ফেলে। এসময় তার সহযোগী সাকিব (১৬) পালিয়ে যায়। আটক রমজান মল্লিকের বাড়ি পার্শ্ববর্তী রাজাখালী গ্রামে। তার বাবার নাম হোসেন মল্লিক।

স্থানীয়রা জানান, রমজান দোকান থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরা হয়। পরে খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক কিশোরকে হেফাজতে নেয়।

এসময় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক গোলাম সরোয়ার তার শতাধিক অনুসারী নিয়ে এসে আটক চোরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান। এসময় উপস্থিত সংবাদকর্মীদের গালিগালাজ করে নানা হুমকি দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দোকান মালিক জলিল সিকদার ও এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক যুবককে থানায় নিয়ে যায়।

দোকান মালিক জলিল সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার দোকানে প্রায়ই চুরি হয়। আজ হাতেনাতে চোর ধরার পরেও আইনি পদক্ষেপ নিতে ছাত্রদল নেতা সরোয়ার দলবল নিয়ে বাধা দিয়েছে। এমনকি মালামাল লুট করারও হুমকি দিয়েছে।”

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিদেরও চিহ্নিত করা হচ্ছে।

এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষোভ জানিয়ে বলেন, চুরির ঘটনা বেড়ে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের রক্ষা করার অপচেষ্টা চলছে, যা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন