1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে সড়ক থেকে যুবকের লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে সড়ক থেকে যুবকের লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী দুমকিতে সড়ক থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত
Spread the love

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজা পুলিশ বক্স সংলগ্ন সড়ক থেকে সজল কর্মকার (৪২) নামক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নে রাজনগর গ্রামে। তিনি রনজিৎ কর্মকারের ছেলে।

ঘটনার দিন রাতে তিনি মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জের কলসকাঠি বন্দরের মেয়ের জামাই বাড়ি থেকে ফিরছিলেন। পথে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে সড়কের পাশে মোটরসাইকেল রেখে পড়ে যান। এটি স্ট্রোক নাকি দুর্ঘটনা—তা নিশ্চিত হওয়া যায়নি।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন