1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীর দুমকিতে সিলিং ফ্যানে ঝুলে গৃহবধূর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীর দুমকিতে সিলিং ফ্যানে ঝুলে গৃহবধূর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে সিলিং ফ্যানে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে ফ্যানে ঝুলে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আফসানা ইসরাত বীথি তার বাবার বাড়িতেই থাকতেন, (২৩) একই গ্রামের প্রবাসী সৈয়দ নাহিদ ইসলাম (২৮) এর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি প্রবাসী স্বামী নাহিদের সঙ্গে মোবাইল ফোনে পারিবারিক বিষয় নিয়ে বীথির ঝগড়া-তর্ক হয় । রবিবার ভোরে আড়াই বছরের সন্তানের কান্না শুনে নিহতের ছোট ভাই ইমাম ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে থাকা বোনকে দেখতে পান। পরে পরিবারের লোকজন এসে লাশ নিচে নামান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রায় সাড়ে তিন বছর আগে প্রেমের সূত্রে বীথির সঙ্গে সৈয়দ নাহিদের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন