1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী পৌঁছেছে এমপি শাহজাহান মিয়ার মরদেহ; দাফন আগামীকাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী পৌঁছেছে এমপি শাহজাহান মিয়ার মরদেহ; দাফন আগামীকাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী পৌঁছেছে এমপি শাহজাহান মিয়ার মরদেহ; দাফন আগামীকাল

আবদুল আলীম খান , পটুয়াখালী
  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৭১ বার পঠিত
Spread the love
আবদুল আলীম খান , পটুয়াখালী 
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া এমপি ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করে।
আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে শাহজাহান মিয়ার মরদেহ নিয়ে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে পটুয়াখালী আসে। জেলার কৃষি বিমান অবতরণ কেন্দ্রে মরদেহ গ্রহণ করে ছোট ছেলে ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আরিফুজ্জামান রনিসহ পরিবারের সদস্যরা।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তার মেঝ পুত্র, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড তারিকুজ্জামান মনি।
আগামীকাল রোববার (২২ অক্টোবর) সকাল এগারোটায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে চারলেন সড়কে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবেও বলে জানান তিনি।
হেলিপ্যাটে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড আফজাল হোসেন, পটুয়াখালী-০৪ আসনের সাংসদ মো. মুহিব্বুর রহমান মুহিব, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও সাবেক জনপ্রশাসন সচিব মোঃ ফয়েজ আহমেদ, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি এড সুলতান আহমেদ মৃধা, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সরকারি কর্মকর্তা কর্মচারী, জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আত্মীয় স্বজনরা।
শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ও বরেণ্য রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-০১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে  তিনি এক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন