1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী-বরগুনায় ডেঙ্গু মহামারী ধারন করায় জনসচেতনতা বৃদ্ধিতে এবি পার্টির মিডিয়া ব্রিফিং - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী-বরগুনায় ডেঙ্গু মহামারী ধারন করায় জনসচেতনতা বৃদ্ধিতে এবি পার্টির মিডিয়া ব্রিফিং - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী-বরগুনায় ডেঙ্গু মহামারী ধারন করায় জনসচেতনতা বৃদ্ধিতে এবি পার্টির মিডিয়া ব্রিফিং

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ

উপকুলীয় জেলা পটুয়াখালী ও বরগুনা অঞ্চলে ডেঙ্গু রোগ মহামারী আকার ধারণ করায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল আচরণ এবং হাসপাতালের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য উপস্থাপন করেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। তিনি বলেন, “ডেঙ্গু এখন শুধু একটি মৌসুমি রোগ নয়, এটি এ অঞ্চলে মহামারীর আকার নিয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকিতে রয়েছেন, আবার অনেকে মারাও গিয়েছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহন করতে হবে। হাসপাতালে রোগীদের সঠিক চিকিৎসা, পর্যাপ্ত বেড, ওষুধ ও রক্তের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। শুধু চিকিৎসা নয়, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে। ডেঙ্গুর প্রকোপ কমাতে জনসাধারণের সতর্ক থাকা, প্রতিটি ঘর, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা জরুরি। এবি পার্টি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণের পাশে থাকবে।”

 

এসময় এবি পার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল সহ অন্যান্য নেতাকর্মী ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন