1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের স্ক্র্যাব শেডে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের স্ক্র্যাব শেডে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের স্ক্র্যাব শেডে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ার ধানখালী ইউনিয়নে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার দিবাগত রাতেই এ কমিটি গঠন করা হয়েছে। আরএনপিএল-এর তত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন ও সংরক্ষণ) আব্দুল হালিমকে এ কমিটির প্রধান করা হয়েছে। কমিটি আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিলে অগ্নিকাণ্ডের কারণসহ ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যাবে।
তবে স্ক্র্যাপ শেডে রাখা পরিত্যক্ত অপ্রয়োজনীয় লোহালক্কর, কাঠ, পলিথিন-প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বাজে সামগ্রী পুড়ে গেছে। পাওয়ার প্ল্যান্ট থেকে এই স্ক্র্যাপ শেড অন্তত ৫০০ মিটার দূরে থাকায় পাওয়ার প্ল্যান্টের কোন ক্ষতি হয়নি। কিংবা বিদ্যুতের উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি, পড়েনি কোন প্রভাব। পাওয়ার প্ল্যান্টের তত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন সোমবার সকালে এ খবর নিশ্চিত করেন।
এর আগে রবিবার সন্ধ্যার পরে (সাড়ে সাতটার দিকে) প্রায় ২০ একর এলাকা জুড়ে পাওয়ার প্ল্যান্টের স্ক্র্যাপ শেডে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে ওখানকার ১৩-১৪টি ডিউটি পোস্ট সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের স্থলে অন্তত হাজার টন স্ক্র্যাপসহ লোহালক্কর ছিল।
অগ্নিকাণ্ডের পরপরই কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পাওয়ার স্টেশনের নিজস্ব আরো দুটি ইউনিট অন্তত পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা এসে পৌঁছান। আগুন নেভানোর কাজে সহায়তা করেন।
তবে ইতোপূর্বে ওই পাওয়ার প্ল্যান্টের স্ক্র্যাব চুরির ঘটনা নিয়ে এলাকায় নানা ধরনের কথাবার্তা এখন শোনা যাচ্ছে। স্থানীয় একটি চক্র চোরাই পথে টনকে টন স্ক্র্যাব চুরি করে হাতেনাতে ধরা পড়েছিল। পরবর্তীতে মামলা করাসহ বিভিন্ন ধরনের ঘটনার প্রেক্ষিতে এই অগ্নিকাণ্ড কি না তা আশপাশের মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। তবে স্ক্র্যাব শেডের আগুনের ঘটনায় রাতজুড়ে ধানখালীসহ গোটা কলাপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেসবুকে নানা ধরনের তথ্য ছড়িয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন