1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পতিত স্বৈরাচার এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে- এবিএম মোশাররফ হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পতিত স্বৈরাচার এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে- এবিএম মোশাররফ হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পতিত স্বৈরাচার এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে- এবিএম মোশাররফ হোসেন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ছাত্র জনতার আন্দোলনে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দেশের সাধারণ মানুষের রাতের ঘুম হারাম করেছিল। ১৬টি বছর বিএনপিসহ সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। মানুষের বাকস্বাধীনতা ছিল না। এখন মানুষ আবার স্বাধীনভাবে কথা বলা শুরু করেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু নতুন করে ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ এর থেকে সাবধান ও সতর্ক থাকার জন্য জনগণকে আহ্বান জানান তিনি।
চাকামইয়া ইউনিয়নে নাসির উদ্দিন স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।এসময় আগামি সংসদ নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ থেকে নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি।
চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবনেতা মোঃ মজিবর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুন হাওলাদার, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর হাওলাদার, মহিলা নেত্রী রুনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন