1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পদ্মায় গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পদ্মায় গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পদ্মায় গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পঠিত
Spread the love
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরাফাত শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়র দশম শ্রেণির শিক্ষার্থী।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আরাফাত হোসেনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন