
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পৌরসভাস্থ ০৪নং ওয়ার্ড বাঁশতলা নামক সাকিনে পদ্মা নদীর দক্ষিণ পাশের বেড়ীবাঁধের নিচের থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ।
বুধবার (১১জুন) সকাল ৯টার দিকে স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে ৯৯৯ ফোন করে, পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর বলে জানা গেছে। তার পরনে ছিল হালকা আকাশি রংয়ের হাফ শার্ট।
নড়িয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) বলেন, “লাশে পচন ধরেছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।