1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পদ্মা সেতুতে রেলপথ নির্মাণ শেষ হবে ২০২৪ সালের জুনে: সেনাপ্রধান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পদ্মা সেতুতে রেলপথ নির্মাণ শেষ হবে ২০২৪ সালের জুনে: সেনাপ্রধান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পদ্মা সেতুতে রেলপথ নির্মাণ শেষ হবে ২০২৪ সালের জুনে: সেনাপ্রধান

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৯১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৪ সালের জুনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রেলপথের নির্মাণ কাজ শেষ হবে। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমের ৯টি জেলা সংযুক্ত হবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের নিজ গ্রাম করফায় বাবার নামে ১০ শয্যাবিশিষ্ট ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান রেল সংযোগ নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক চত্বরে সুধী সমাবেশে যোগ দেন।

ছেলেবেলার স্মৃতিচারণ করে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ বলেন, ‘করফা গ্রাম আমার পৈতৃক ভিটা। স্বাধীনতা যুদ্ধের সময় এখানে আমি ছিলাম। স্বাধীনতা যুদ্ধে আমার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেনাপ্রধানের স্ত্রীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

নড়াইলের করফা গ্রামের সন্তান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন