1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবিতে “অনলাইন ট্যাক্স রিটার্ন এন্ড রেকর্ড কিপিং” প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবিতে “অনলাইন ট্যাক্স রিটার্ন এন্ড রেকর্ড কিপিং” প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পবিপ্রবিতে “অনলাইন ট্যাক্স রিটার্ন এন্ড রেকর্ড কিপিং” প্রশিক্ষণ অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “অনলাইন ট্যাক্স রিটার্ন এন্ড রেকর্ড কিপিং” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ ১১ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আবদুল মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিশিস্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এ প্রশিক্ষণ সময়োপযোগী ও প্রয়োজনীয়। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনই একজন কর্মকর্তা বা শিক্ষকের প্রকৃত সাফল্য।” তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “ডিজিটাল যুগে ট্যাক্স ব্যবস্থাপনা ও রেকর্ড সংরক্ষণে আধুনিক পদ্ধতি জানা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের কাজের মানোন্নয়নে সহায়ক হবে।”

কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল লতিফ বলেন, “কর সংক্রান্ত সঠিক ধারণা আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এ প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।”

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার ট্যাক্স পরিদর্শক কৃষিবিদ শেখ সালামত উল্লাহ। দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৫০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন