1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবিতে অফিস সহায়কদের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবিতে অফিস সহায়কদের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পবিপ্রবিতে অফিস সহায়কদের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল  কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অফিস সহায়কদের জাতীয় শুদ্ধাচার ও কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালসাড়ে ৯টায় পবিপ্রবি’র কৃষি অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির ভাইসচ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। পবিপ্রবি আই-কিউ এসি’র পরিচাল কপ্রফেসর ড. মোঃইখতিয়ার উদ্দিন এর সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃআমিনুল ইসলাম টিটো’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃআবদুল লতিফ । স্বাগত বক্তব্য রাখেন আইকিউ এসি’র উপ-পরিচালক প্রফেসর ড. মোঃআবদুল মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আপনারা যে ধর্মেই থাকুননা কেন কোন ধর্মেই অসৎ উপায়ে অর্থ উপার্জন সমর্থন করেনা। আপনাদের এখন একটাই রাজনৈতিক  দল তাহলোআপনাদের কর্মস্থল পবিপ্রবি। আপনারা যারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকবেন এবং সৎ ভাবে চলবেন তাদেরকে আগামীতে পুরস্কৃত করা হবে। প্রধান অতিথি আরও বলেন, আমি কখনো ভুল করলে আপনারা আমাকে পরামর্শ  দিয়ে সহযোগিতা করবেন। আপনি যদি কর্মস্থলে সৎভাবে চলেন তাহলে সকলের মাঝে বুক ফুলিয়ে বলতে পারবেন আপনি যে টাকা উপার্জন করছেন তাসৎ পথে উপার্জন করছেন। আমরা পরিবারের কাজ যেভাবে আন্তরিকতার সাথে করি কর্মস্তলের কাজ গুলো সেভাবে আন্তরিকতার সাথে করব। উক্ত দিন ব্যাপী প্রশিক্ষণে অর্ধ  শতাধিক কর্মচারী অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন