1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবিতে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবিতে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পবিপ্রবিতে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিমের উপস্থিতিতে সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি’র কনফারেন্স হলে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু, যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন বিশেষ অতিথির বক্তৃতা করেন।পবিপ্রবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ ৩ শতাধিক নবীন সদস্য কর্মীসভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তৃতায় জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী বলেন, “ছাত্রদল গনতন্ত্রে বিশ্বাস করে। সবার মতামতের প্রাধান্য দেয়। দেশের রাজনৈতিক কালচারে বড়সড় পরিবর্তন এসেছে। আগে কর্মীদেরকে নেতাদের কাছে যেতে হত কিন্তু এখন আর সেটা করা লাগছে না। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নেতারা কর্মীদের কাছে পৌছে কর্মীসভা সভা করছে। বিভিন্ন ইউনিটে ছাত্রদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। এটাই প্রমাণ করে ছাত্রদল অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মত লেজুড়বৃত্তির রাজনীতিতে বিশ্বাস করে না।”
এর আগে পবিপ্রবি ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশীদের মাঝে সদস্য ফরম বিতরণ ও বায়োডাটা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন