
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেয়েছেন বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের সিনিয়র প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি সাধারণ বিশ^বিদ্যালয় শাখার প্রেরিত পত্রের (স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭৯.৯৯.০০৭.১৭.২৫৫ তারিখ: ২৯.০৮.২০২৪ খ্রি.) আলোকে বিশ^বিদ্যালয়ের ডিন কাউন্সিল এর ১১.০৯.২০২৪ খ্রি. তারিখের অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের সিনিয়র প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন এ দায়িত্ব পালন করবেন।
১১ সেপ্টেম্বর, বুধবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়। বিশ^বিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।