1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবিতে বিশ্ব খাদ্য দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবিতে বিশ্ব খাদ্য দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পবিপ্রবিতে বিশ্ব খাদ্য দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদ নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র মধ্য দিয়ে দিনটি পালন করেছে।

সকালে অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কাটা ও সেমিনারের আয়োজন করা হয় কৃষি অনুষদের সভাকক্ষে। এছাড়া দিনব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম হিসেবে এনথ্রোপোমেট্রিক মাপজোক ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি বলেন, “ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে সবার আগে সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। টেকসই কৃষি ও খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের এমন এক সমাজ গড়ে তুলতে হবে, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না। একই সঙ্গে খাবারের প্রতি সচেতনতা বাড়াতে হবে যেন আমরা প্রয়োজনীয়টুকু গ্রহণ করি, অপচয় না করি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও এফবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার,ল এন্ড ল্যান্ড অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আবু রায়হান , সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, মেহেদী হাসান মিঠু, সুমাইয়া শাহরিন ও প্রভাষক মোহিব্বুল্লাহ রুবেল । সেমিনার পরিচালনা করেন কমিউনিটি হেলথ অ্যান্ড হাইজিন বিভাগের চেয়ারম্যান সুজন কান্তি মালী।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন