1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে প্রশাসনিক ভবন চত্বর থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এরপর সকাল সাড়ে ১০টায় টি.এস.সি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় “জুলাই ২৪ গণঅভ্যুত্থান ও অগ্রগতির পটভূমি” শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সংগ্রামী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন,”জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি তারিখ নয়, এটি বাঙালির ইতিহাসে গণতন্ত্রের দাবিতে গর্জে ওঠা এক অতুলনীয় প্রতিবাদের দিন। আমি ব্যক্তিগতভাবে এই ঐতিহাসিক আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী হিসেবে সেই উত্তাল সময়ের সাহস, ভয়, বেদনা এবং সংগ্রামের স্মৃতি আজও বয়ে বেড়াই। আজ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে আমি নতুন করে আশাবাদী। কারণ এই প্রজন্ম ইতিহাস জানতে চায়, সত্য জানাতে চায়, এবং নিজেদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, ‘জুলাই ২৪’-এর চেতনা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুক—সেই গণআন্দোলনের রক্তস্নাত পথ যেন আমাদের সামনে সততা, সাহস ও দেশপ্রেমের শিক্ষা দেয়। প্রজন্ম থেকে প্রজন্মে এই আত্মত্যাগের বার্তা ছড়িয়ে পড়ুক, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই হোক আগামী দিনের গর্বিত নেতৃত্বের ধারক।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ। তাঁরা তাদের বক্তব্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং এই দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকার ওপর আলোকপাত করেন।

প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মুহসিন হোসেন খান,
বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, প্রফেসর ড. মোঃ জামাল হোসেন, প্রফেসর ড. মোঃ মামুন উর রশিদ, প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুদ, ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) মোঃ মাহফুজুর রহমান সবুজসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ। শিক্ষার্থীদের পরিবেশনায় দেশপ্রেম ও গণআন্দোলনের চেতনায় সমৃদ্ধ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে।

দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন