1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবির অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেলেন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবির অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেলেন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পবিপ্রবির অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেলেন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইনফর্মেশন টেকনোলজি বিভাগের জেষ্ঠ্য অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। শিক্ষামন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা ক্রমে ডিন কাউন্সিলের এক জরুরী সভায় তাকে অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশ দেয়া হয়।

পরিপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি (অধ্যাপক জামাল হোসেন) সাময়িকভাবে জরুরী, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মুখে গত ১৭ আগস্ট প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উপাচার্যের পদ থেকে পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়টি উপাচার্য শূণ্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন