1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবি‘র গাছ কাটার দায়ে মেম্বরসহ ২ যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবি‘র গাছ কাটার দায়ে মেম্বরসহ ২ যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পবিপ্রবি‘র গাছ কাটার দায়ে মেম্বরসহ ২ যুবক আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৫৮৬ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমির রোপণকৃত বিভিন্ন জাতের ৪৪টি গাছ কেটে নেয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো: বাদল ও পবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান আবু রায়হান নামের ২যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা শহরের পীরতলা বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানা নিয়ে যায়।

থানা পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানাযায়, গত সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০তল ভবনের পাশে অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিল ওই এলাকার ইউপি সদস্য সৈয়দ বাদল ও লাল মিয়ার পুত্র আবু রায়হান নামের ২ যুবক। খবর পেয়ে বিশ্ব বিদ্যালয়ের সহকারি নিরাপত্তা কর্মকর্তা আ: মুকিত মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় কর্তণকৃত গাছগুলো জব্দ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-০২/৩মার্চ ২০২৫)।
বিভিন্ন সূত্র জানায় আবু রায়হান পবিপ্রবিতে ল্যাব টেকনিশিয়ান পদে চাকুরি ছিলো নাম মাত্র। বিগত সরকার দলীয় লোক হওয়ায় কর্মস্থলে না থেকে উপজেলা পরিষদ, উপজেলা ভুমি অফিসেই বেশীরভাগ সময় দেখা যেতো।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ধৃত আসামিদ্বয়কে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন