1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবি'র নতুন প্রো-ভিসি ড. হেমায়েত জাহান এবং প্রফেসর আবদুল লতিফ ট্রেজারার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবি'র নতুন প্রো-ভিসি ড. হেমায়েত জাহান এবং প্রফেসর আবদুল লতিফ ট্রেজারার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পবিপ্রবি’র নতুন প্রো-ভিসি ড. হেমায়েত জাহান এবং প্রফেসর আবদুল লতিফ ট্রেজারার

দুমকি ( পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
Spread the love

দুমকি ( পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের এন্টোমোলজি বিভাগের প্রফেসর ড. এসএম হেমায়েত জাহানকে প্রো ভাইস-চ্যান্সেলর এবং জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর মোঃ আবদুল লতিফকে ট্রেজারার পদে চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হয়। আজ ২৭ অক্টোবর (রবিবার) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর (১৩)১ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাদেরকে চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের শর্তে বলা হয়, প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ২০১৩ সালে কোরিয়ার কেয়ংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির এন্টোমোলজি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি একাডেমিক জার্নাল অফ যুক্তরাষ্ট্রের সম্পাদকীয় বোর্ডের সদস্য, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেটিভ রিসার্চের সম্পাদকীয় বোর্ডের সদস্য, জুওলজি সোসাইটি অফ বাংলাদেশের সদস্য, এন্টোমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের সদস্য। তিনি সাদা দলের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন। আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর মোঃ আবদুল লতিফ। তিনিও চার বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন এবং এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। শর্ত অনুযায়ী, তাকেও সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ বাংলাদেশ প্রতিদিন কে জানান , “জুলাই বিপ্লবের শহীদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমি পবিপ্রবির জন্য কাজ করতে পারি এবং এতে সকলের সহযোগীতা কামনা করছি। পাশাপাশি অন্তর্র্বতীকালীন সরকারকে আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।” নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সততা ও সচ্ছতার সাথে সামনে আরও এগিয়ে নিতে চাই। এখানে কোন পক্ষ থাকবে না, বিশ্ববিদ্যালয় হবে আমাদের সকলের। হাতে হাত রেখেই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাব।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন