1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবি'র নূতন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবি'র নূতন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পবিপ্রবি’র নূতন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম

দুমকি (পটুয়াকালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত
Spread the love

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নূতন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বুধবার ২৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে আগামী চার বছর এই দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পবিপ্রবি আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে উপাচার্য পদে ৫ শর্তে নিয়োগ প্রদান করা হলো। শর্তগুলো হলো— উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে মেয়াদকাল ৪ বছর হবে, উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 

এদিকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে ভিসি নিয়োগ দেওয়ার দাবিতে চলমান কর্মসুচি প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে গত ২২ সেপ্টম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর বেলা ১১.৩০ মিনিটের সময় আনুষ্ঠানিক ভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এসে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত জেষ্ঠ্য অধ্যাপক জামাল হোসেন এবং রেজিস্ট্রার ড. হেমায়েত জাহান। তারা বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে মেনে নিয়ে নতুন নিয়োগপ্রাপ্ত ভিসিকে স্বাগত জানিয়ে সকল কর্মসুচি প্রত্যাহার ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন