1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবির ১৪ কর্মকর্তার নিয়োগে অনিয়ম তদন্তে দুদক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবির ১৪ কর্মকর্তার নিয়োগে অনিয়ম তদন্তে দুদক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পবিপ্রবির ১৪ কর্মকর্তার নিয়োগে অনিয়ম তদন্তে দুদক

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি॥

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১৪ কর্মকর্তার নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়োগসংক্রান্ত সব নথি চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে এসব কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

চিঠিতে নিয়োগ প্রক্রিয়ার প্রশাসনিক অনুমোদন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ছাড়পত্র, প্রার্থীর তালিকা ও নির্বাচনী কমিটির তথ্য জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব কর্মকর্তার নিয়োগের নথি চাওয়া হয়েছে তারা হলেন— ডেপুটি রেজিস্ট্রার তাজবির হোসেন, সহকারী রেজিস্ট্রার এ্যানি চক্রবর্তী, উপ-পরিচালক বেল্লাল হোসেন, সহকারী পরিচালক রাশেদুল করিম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তুহিন সিকদার, উপ-পরিচালক রাজিব মিয়া, প্রোকিউরমেন্ট অফিসার মশিউর রহমান, ডেপুটি লাইব্রেরিয়ান ইলিয়াস হোসেন, ডেভেলপমেন্ট অফিসার মেহেদী হাসান, সহকারী পরিচালক নাদিমুজ্জামান, ডকুমেন্টেশন অফিসার আঁখিনূর বেগম, সহকারী পরিচালক আবু সায়েম, টেকনিক্যাল অফিসার মাধবচন্দ্র দাস এবং উপ-পরিচালক (অডিট) মো. মনিরুজ্জামান খান।

দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমেদ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, দুদকের চাওয়া নথি প্রস্তুত করা হচ্ছে। তবে অনেক তথ্য একসঙ্গে দেওয়ার কারণে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন