1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাঠ্যসূচিতে ইসলামকে গুরুত্ব দিয়ে সিলেবাস রচনা করতে হবে - আল্লামা মামুনুল হক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাঠ্যসূচিতে ইসলামকে গুরুত্ব দিয়ে সিলেবাস রচনা করতে হবে - আল্লামা মামুনুল হক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাঠ্যসূচিতে ইসলামকে গুরুত্ব দিয়ে সিলেবাস রচনা করতে হবে – আল্লামা মামুনুল হক

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদার
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, হেফাজতে ইসলামে পালায় না। হেফাজত বাংলার ৫৫ হাজার বর্গমাইলে শিকড় গড়ে বসেছে। আগামী দিনেও দল মত নির্বিশেষে সকলকে ইসলাম রক্ষায় এগিয়ে আসতে হবে। আগামীতে সকল পাঠ্যসূচিতে ইসলামকে গুরুত্ব দিয়ে সিলেবাস রচনা করতে হবে।

বুধবার ২৩ অক্টোবর ভোলার বোরহানউদ্দিন উপজেলার সরকারী হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত ইসলামি এক মহাসম্মেলন তিনি এসব কথা বলেন।

ছাত্র আন্দোলনে হত্যাকারীদের বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে গণহত্যাকারী আওয়ামী হাতুরীলীগ, হেলমেটলীগ সন্ত্রাসীরা ও আওয়ামী পুলিশ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতাকে শহীদ করেছে। অসংখ্য ভাই আহত হয়েছে। বিগত সময়ে অসংখ্য আলেমদের হত্যা করেছে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট ২০১৩ সালের শহীদদের রক্তের সাথে শেখ হাসিনা সংসদে দাড়িয়ে তামাশা করেছে। তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদদের বিচার, ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহানউদ্দিনের মাটিতে নবীপ্রেমীদের হত্যার বিচার, ২০২১ সালে নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ২৫ জনকে হত্যাসহ সকালের বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি জানান। একইসাথে তিনি সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ বিচার দাবি করেন।

২০১৯-এর ২০ অক্টোবর নবী প্রেমিক চার শহীদসহ ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সকল শহীদদের স্মরণে হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা কর্তৃক জেলা সভাপতি মাওলানা আনাসের সভাপতিত্বে ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, যুগ্ম মহাসচিব আজিজুর হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব, মাওলানা জালালউদ্দিন, যুগ্ম মহাসচিব, আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক, মুফতি বশির উল্লাহ, অর্থ সম্পাদক মনির হোসাইন কাসেমী, দৌলতখান, শাইখুল হাদিস চরশুভী মাদরাসার মুফতি শামছুদ্দিন, দফতর সম্পাদক আফসার মাহমুদী।

আরো বক্তব্য রাখেন ভোলার হেফাজতে ইসলামের নেত্ববৃন্দের মধ্যে বোরহানউদ্দিন বাটামারার পীর সাহেব মাওলানা মুহিবুল্লাহ, মির্জাকালু ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূরনুবী, মজমের হাট ফাজিল মাদরাসা সাবে অধ্যক্ষ সালেহ উদ্দিন, বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ আহমদ উল্যাহ আনসারী উপাধক্ষ্য অলিউল্লাহ, সহকারী অধ্যাপক মাকসুদুর রহমান, প্রধান মুহাদ্দিস হাবিবুর রহমান জাজিরী, শশীভূষণ কেন্দ্রীয় জামে মসজিদ, চরফ্যাশনের খতিব, মাওলানা নুরুল ইসলাম নুরানী, ভোলার জামিরালতা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবু জাফর মো: আবদুল্লাহ, ভোলার মুহতামিম নাসির মাঝি মাদরাসার মাওলানা বসির উদ্দিন, দৌলতখানের চর খলিফা মাদরাসার, মাওলানা মো: আরিফ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন