1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় “একটু পাশে দাঁড়াই ” সংগঠন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় “একটু পাশে দাঁড়াই ” সংগঠন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পাথরঘাটায় “একটু পাশে দাঁড়াই ” সংগঠন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি) বরগুনা
  • প্রকাশিত : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি) বরগুনা

বরগুনার পাথরঘাটায় “একটু পাশে দাঁড়াই” স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা। আজ বুধবার (১০ এপ্রিল) সংগঠনের সদস্যদের নিজস্ব তহবিল থেকে পাথরঘাটা উপজেলার কালমেঘা, কাঠালতলী , নাচনাপাড়া সহ বিভিন্ন এলাকায় ১০০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে । বিতরণকৃত ঈদ সামগ্রী ছিল সেমাই , চিনি ,দুধ,মসলা,ট্যাং,সাবান , টুপি ।

ঈদ সামগ্রী পেয়ে সুফিয়া বেগম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আমার ঈদ বাজার পেয়েছি। আমরা গরীব আমাদের কিনে খাওয়া সম্ভব না। এই সংগঠন থেকে যে বাজার দিয়ে যায় তা নিয়ে সংসারের সকলকে নিয়ে ঈদের দিন সকালে রান্না করে খাই। প্রতিবছর আমরা ঈদ বাজার পাই। ঈদে আমাদের এখন আর কেনাকাটার কোন চিন্তা নেই।

এ সময় উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান রনি, রুবেল, রিপন ,লিমন, রাহাত সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এসময় তারা বলেন, আমাদের পথচলা ২০১৮ সাল থেকে। বিগত ৬ বছরের ন্যায় এ বছর ও আমরা গরীব ও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রত্যেকের বাড়ি গিয়ে এই ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি । আগামী বছর গুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন