1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ আটক-১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ আটক-১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পাথরঘাটায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ আটক-১

মাহমুদুর রহমান রনি, পাথরঘাটা 
  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি, পাথরঘাটা 

বরগুনার পাথরঘাটায় ৫ টি এয়ার গান, ১ টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা ও বিদেশি মদসহ ১ জনকে আটক করেছে পাথরঘাটা কোস্ট গার্ড।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার পরে পাথরঘাটার মুন্সীরহাট খাল সংলগ্ন বেইলী ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এই অভিযানে উক্ত এলাকায় খুলনা থেকে পাথরঘাটাগামী একটি যাত্রীবাহী বাস (বিআরটিসি) তল্লাশী করে। এ সময় ৫ টি অবৈধ এয়ারগান, ১ টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা, ১ বোতল বিদেশী মদকসহ শেখ মোমিনুর ইসলাম (৩১) নামের এক ব্যক্তিকে আটক করে।

আটককৃত শেখ মোমিনুর ইসলাম সাতক্ষীরা জেলার তালা থানাধীন মাগুরাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পাথরঘাটা কোস্টগার্ড অপারেশান্স অফিসার লেফটেন্যান্ট হাসান মেহেদী বলেন, আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত অস্ত্র ও মাদক ব্যবসায়ী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা হয়ে নদীপথে লঞ্চযোগে জব্দকৃত অস্ত্র ও মাদকসহ রাজধানী ঢাকায় গমন করার উদ্দেশ্যে পাথরঘাটায় আগমন করছিলো।

তিনি আরো বলেন, জব্দকৃত অস্ত্র, গোলা ও মাদকসহ আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন