1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় ব্যতিক্রমী নারী দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় ব্যতিক্রমী নারী দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পাথরঘাটায় ব্যতিক্রমী নারী দিবস পালিত

মাহমুদুর রহমান রনি, পাথরঘাটা
  • প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৭৮ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি, পাথরঘাটা

বরগুনার পাথরঘাটা চরদুয়ানীতে ‘নারীর সম অধিকার সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ‘ প্রতিপাদ্যে ব্যতিক্রমী নারী দিবস পালন করেছে শতাধিক নারী। এতে অন্তত ২০ নারী, নারী উদ্যোক্তা  তাদের উঠে আসার গল্প শুনান।

এ অনুষ্ঠান দিনব্যাপী চলে পাথরঘাটা  উপজেলার চরদুয়ানি  ইউনিয়নের হোগলাপাশা গ্রামের শিপন মিস্ত্রি  বাড়িতে।  এর আগে  শুক্রবার সকাল ১০ টায় সিসিডিবির  এনগেজ ও পিসিআরসিবি ফেস -২ প্রকল্পের সহযোগিতায় র‌্যালি মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় । আলোচনা সভা ও সংস্কৃত ও ক্রীয়া  অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় । অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নারী উদ্যোক্তা রুবি আফরোজ, তুলসী রানী, কমলা রানী, রহিমা বেগম তাদের পরিবারের সকল কাজ শেষ করে পারিবারিক কৃষি নারী দলের নেতৃত্ব নারী নির্যাতন প্রতিরোধ সহ নানা সামাজিক কাজে অগ্রগতির বাস্তব অভিজ্ঞতা ও সিসিডিবির সাথে সংযুক্ত হওয়ার গল্প  তুলে ধরেন। তারা বলেন নারীদের অধিকার নারীদেরই অর্জন করতে হয় যার বাস্তব উদাহরণ এখানে উপস্থিত নারী।

এ সময় উপস্থিত ছিলেন, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল, পাথরঘাটা কলেজের প্রভাষক বেলাল হোসেন, সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রি, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য সোনালী বেগম,এনগেজ প্রকল্পের এর প্রোগ্রাম অফিসার অভিজীৎ মজুমদার রতন।

এসময় শফিকুল ইসলাম খোকন বলেন জনগণের সরকার কর্তৃপক্ষ স্থানীয় ইউনিয়ন পরিষদ বাংলাদেশ সরকার নারী অধিকার নিয়ে অনেক প্রকল্প হাতে নিয়েছেন অনেক কাজ চলমান রয়েছে কিন্তু স্থানীয় ইউনিয়ন পরিষদের নারীদের জন্য যে বাজেট সে বাজেটের বিষয়ে আশানুরূপ বাস্তবায়ন হচ্ছে না তাই নারীদের অগ্রযাত্রা বা নারীদের প্রতি বিনিয়োগ সর্বপ্রথম স্থানীয় সরকারকে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন