1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পাথরঘাটায় মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান রনি ,পাথরঘাটা
  • প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬০ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি ,পাথরঘাটা

বরগুনার পাথরঘাটায় মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এর আওতায় পদ্মা দক্ষিণ পাড়া আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা দক্ষিণ পাড়া আদর্শ মৎস্য জীবী গ্রাম সংগঠনের অফিসে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সহবাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ- পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন, বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু,এসডিএফ এর সিও প্রশান্ত কুমার কুন্ডু, সিএফ নার্গিস খানম,মোহাম্মদ আল মামুন, শাবুদ আল ইসলাম ও গ্রামের সদস্য বৃন্দ।

 

এসময় উপস্থিত অতিথিগণ সংগঠনের সুফলভোগী নারী ও পুরুষ সদস্যদের সাথে প্রজেক্ট সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন এই প্রজেক্ট থেকে জেলেদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণের মাধ্যমে জেলেরা স্বাবলম্বী হবে এবং মাছের চাহিদা পূরণে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন