1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় সিসিডিবি ও সিসিআরসি'র যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় সিসিডিবি ও সিসিআরসি'র যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাথরঘাটায় সিসিডিবি ও সিসিআরসি’র যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মাহমুদুর রহমান রনি ,পাথরঘাটা
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৪৩ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি ,পাথরঘাটা

বরগুনার পাথরঘাটা সিসিডিবি’র সহযোগীতায় চরলাঠিমারা সিসিআরসি’র আয়োজনে ৫০ তম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।  সোমবার বার (৫ জুন) বেলা ১১ টায় “প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চরলাঠিমারা সিসিআরসি অফিস সংলগ্ন বাদুর তলা বাজারে এক বর্নাঢ্য র‌্যালী শেষে প্লাস্টিকের দূষণ মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ তৈরীতে সাধারন জনগনকে উৎসাহিত করার লক্ষ্যে বাদুরতলা বাজারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয় এবং পরবর্তীতে অংশগ্রহনকারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চরলাঠিমারা সিসিআরসি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিডিবি’র পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী জনাব সুব্রত মিস্ত্রী। এ সময় আরো উপস্থিত ছিলেন বারি আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান, সিসিডিবি’র এনগেজ প্রকল্পের প্রজেক্ট অফিসার ফাতিমা আক্তার রিয়া ,বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পাথরঘাটা উপজেলা সমন্বয়ক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।।
আলোচনা সভায় বক্তারা বলেন , অপরিকল্পিতভাবে বনাঞ্চল ধ্বংস, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলাসহ নানাবিধ কারণে বর্তমানে পরিবেশ দূষিত হচ্ছে। তাই এ পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে হলে আমাদের পরিকল্পিত পরিবেশ তৈরি করতে হবে। তাই পরিত্যক্ত ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এছাড়া, পচনশীল বর্জ্য গুলো এক স্থানে এবং যেগুলো পচনশীল নয় সেগুলো আলাদা করে পুড়িয়ে ফেলতে হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। নদী-নালা খাল-বিলে বর্জ্য ফেলা থেকে নিজেদের বিরত থাকতে হবে। পাশাপাশি মাটি, পানি ও বায়ু দুষণ রোধে সকলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার পাশাপাশি প্লাস্টিক বা পলিথিন ব্যবহারকে নিরুৎসাহিত করার আহবান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন