1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাহমুদুর রহমান রনি (পাথরঘাটা) বরগুনা 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৫০৫ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি (পাথরঘাটা) বরগুনা 

বরগুনা পাথরঘাটার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২ মে) বিকাল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

জানা যায়, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের মনোনয়ন পত্র দখিলের শেষ সময় ২ মে বিকাল ৪টা পর্যন্ত পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হোসাইন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃহাফিজুর রহমান,সাবেক কালমেঘা ইউনিয়ন চেয়ারম্যান নূর আফরোজা,সাবেক কালমেঘা ইউনিয়ন চেয়ারম্যান আকন মোহাম্মদ সহিদ ও হেমায়েত হোসেন মনোনয়নপত্র দাখিল করেন । ভাইস চেয়ারম্যান পদে জাহিদ হাসান, মোঃ জামাল আহম্মেদ,মোঃ রেজাউল করিম রাজা, মোঃ শওকত হাসান রমিম ও সৈয়দ মোঃনাজেস আফরোজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, নাজমুন নাহার, নীলু রানী ও ফারজানা মনোনয়নপত্র দাখিল করেন।

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার জানান, পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে নির্দিষ্ট সময়ে মধ্যে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

তিনি আরো বলেন, মনোনয়নপত্র বাছায়ের তারিখ ৫ মে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে অপিলের তারিখ ৬ থেকে ৮ মে এবং আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের সময়সীমা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন