1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পাথরঘাটা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 মাহমুদুর রহমান,পাথরঘাটা 
  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৩৮ বার পঠিত
Spread the love

 মাহমুদুর রহমান,পাথরঘাটা

পাথরঘাটা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মোঃ মুজিবুর রহমান কালু। ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহসান হাবীব এর সঞ্চালনায় অভিভাবকদের মধ্যে কলেজের শিক্ষার মানোন্নয়নে সুচিন্তিত মতামত প্রদান করে বক্তব্য রাখেন পাথরঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি, সাবেক সম্পাদক মোঃ জাফর ইকবাল, প্রধান শিক্ষক মোঃ মাসুদ মিয়া, বাসুদেব শীল, বিভূতি ভূষণ হাওলাদার,শ্যামলচন্দ্র মিস্ত্রী, জাফর খান, বশিরুল আমীন ও নাসির উদ্দিন প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর সানজানা আরফিন মীম, মোঃ তালহা মাজহার ও শাহিদাতুল ইসলাম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রব, মোঃ জাইদুর রহমান এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আহসান হাবীব লাকী, সহকারী আধ্যাপক চন্দ্র শেখর স্বর্নকার, ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল হক। অভিভাবকরা তাঁদের বক্তব্যে শ্রেণী কক্ষে শিক্ষক -শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা, ইংরেজি ক্লাসের ওপর জোর দেয়া ও উপাধ্যক্ষের শূন্য পদে অবিলম্বে নিয়োগ দেয়ার দাবি সহ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এসময়ে সাংবাদিক জাফর ইকবাল বলেন দেশে শিক্ষার হার বাড়লেও সুশিক্ষার অভাব আছে। তিনি বলেন আমরা অভিভাবকরা বুকভরা আশা নিয়ে সন্তানদের বিদ্যালয় পাঠাই মানু্ষ করার জন্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের সন্তানদের মানুষের মত মানুষ করবেন। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মহসীন কবির শিক্ষার মানোন্নয়নে সম্ভাব্য সবকিছু বাস্তবায়ন করার আশ্বাস দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন