1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে কয়ালাবাহী জাহাজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে কয়ালাবাহী জাহাজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে কয়ালাবাহী জাহাজ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩০৮ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে এমভি অ্যাথেনা নামের একটি কয়লাবাহী জাহাজ। দ্রুত গতিতে চলছে কয়লা খালাস কার্যক্রম। এ কয়লা দিয়ে রবিবার ভোররাতেই একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করতে পারে বলে এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে। এর আগে বৃহস্পতিবার রাত তিনটায় ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে এসে পৌছায় এ জাহাজটি। পর দিন শুক্রবার সকাল থেকে লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস করে ওইদিন রাত তিনটায় জাহাজটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসে বন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য গত ৫ জুন কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশে লোড সেডিং অনেকটা কমে যাবে। এছাড়া আগামী ১ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ আসার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন