1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পায়রা বন্দরের অধিগ্রহণ করা কৃষি জমি লিজ বাতিলের দাবিতে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পায়রা বন্দরের অধিগ্রহণ করা কৃষি জমি লিজ বাতিলের দাবিতে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পায়রা বন্দরের অধিগ্রহণ করা কৃষি জমি লিজ বাতিলের দাবিতে বিক্ষোভ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য পরিবারের অধিগ্রহণের টাকা পরিশোধ না করেই বন্দর কর্তৃপক্ষ কৃষি জমি লিজ দেয়ার প্রক্রিয়া শুরু করায় উত্তপ্ত হয়ে উঠেছে কলাপাড়ার লালুয়া। এ ঘটনায় আজও হাজার হাজার ক্ষতিগ্রস্থ্য পরিবার বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় লালুয়ার হাসনাপাড়া আবাসনে কৃষি জমি লিজ দেয়া বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা বলেন, তারা পায়রা বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষি জমি লিজ দেয়া বন্ধের দাবিতে হাইকোর্টে একটি রিট করেছেন। কিন্তু এরমধ্যেই বন্দর কর্তৃপক্ষ ৫১ জনকে এক হাজার ১১৮ একর কৃষি জমি লিজ দিয়েছে। অথচ লালুয়ার জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য ৭৫ ভাগ পরিবারের অধিগ্রহণের কয়েকশ কোটি টাকা এখনও তুলতে পারেনি।
গ্রামবাসীর দাবি, পায়রা বন্দর কর্তৃপক্ষ যদি বন্দরের উন্নয়নের স্বার্থে জমি ব্যবহার করে তাতে তারা বাঁধা দেবেন না। কিন্তু টাকা পরিশোধের আগে তাদের কৃষি জমি লিজ দেয়া হলে তারা তা প্রতিহত করবেন।
লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাসের সভাপতিত্বে জমি লিজ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মজিবুর প্যাদা, রাইসুল ইসলাম টিপু বিশ্বাস, মাওলানা নাইমুল ইসলাম নাইম, মোঃ জসিম উদ্দিন, কৃষক মোঃ বাবুল আক্তার, মোঃ সোবাহান মৃধা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন